সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম’র সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সদস্য মোঃ আলামিনসহ বিভিন্ন শ্রেনী ও পেশার প্রতিনিধিরা।

























