সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ট্রাফিক পুলিশের মামলা মনের কষ্টে মোটরসাইকেল পুড়িয়ে প্রতিবাদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক,: বারবার মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন শওকত আলম সোহেল নামে এক ফ্রিল্যান্সার সাংবাদিক।

এর আগেই ওই মোটরসাইকেলটিকে একটি মামলা দেওয়া ছিল। কাগজপত্রে ত্রুটি থাকায় পুলিশ ফের মামলা দেওয়ায় মনের কষ্টে এ কাণ্ড ঘটিয়েছেন ওই বাইকার। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে।

তবে মামলা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন গুলশান ট্রাফিক জোনের ডিসি রবিউল ইসলাম। তিনি বলেন, তার বাইকের নামে মামলা দেওয়ার জন্য কাগজপত্র নেওয়া হয়েছিল।

কিন্তু মামলা দেওয়া হয়নি। তার আগেই তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

বাইকটি আগুনে পুড়ে যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটিতে দাউ দাউ আগুন জ্বলছে।

পাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে বাইকটি।

এক ব্যক্তি ওই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, মনের কষ্টে গ্যাসলাইট দিয়ে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন শওকত আলম সোহেল নামে ওই ব্যক্তি। আগুন নেভাতে চেষ্টা করেছিলাম। কিন্তু ততক্ষণে সব শেষ।

ডিসি রবিউল ইসলাম বলেন, ‘রাজধানীর বাড্ডার লিংক রোডে সব সময় যানজট লেগেই থাকে। সেখানে যান চলাচল স্বাভাবিক করতে রাস্তার পাশে রাখা মোটরসাইকেলগুলো সরানোর জন্য বলা হয়।

কিন্তু তাতেও কাজ না হওয়ায় মামলা দেওয়ার জন্য তাদের কাগজপত্রগুলো নেওয়া হয়। মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া ওই ব্যক্তি বর্তমানে বাড্ডা থানায় আছেন।’

এ বিষয়ে মিরাদুল মুনিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে অফিসে যাওয়ার পথে দেখি পুলিশের সামনেই বাইকের তেলের চাবি ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাফিক পুলিশের মামলা মনের কষ্টে মোটরসাইকেল পুড়িয়ে প্রতিবাদ।

আপডেট সময় : ০৭:৪৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১