শীতের আগেই পর্যটন ভিসা ও যাত্রীবাহী ট্রেন চালু হবে: দোরাইস্বামী।
- আপডেট সময় : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
শীতের আগেই পর্যটন ভিসা ও যাত্রীবাহী ট্রেন চালু হবে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামী।
আজ সোমবার দুপুরে রাজধানীর রেল ভবনে ভারতের দুই প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিন থমকে ছিল সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ কাজ। প্রায় তিন বছর আগে সরকারের অনুমোদন পেলেও পরামর্শক নিয়োগ করতে না পারায় অনিশ্চিত ছিল এ রেলপথটি।
অবশেষে ভারতীয় দুই প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৯৭ কোটি টাকার বিনিময়ে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস ইন্ডিয়া লিমিটেড এবং আরভি ইন্ডিয়া যৌথভাবে এ প্রকল্পের পরামর্শকের কাজ করবে।
দোরাইস্বামী বলেন, ভারত-বাংলাদেশ একই সূতোয় বাঁধা। বাংলাদেশ রেলে উন্নয়নে ভারত সরকার বিশেষভাবে অবদান রাখছে।
আগামীতেও যে কোনো উন্নয়নে অবদান রাখবে। আর্থিকভাবে উন্নয়নের কারণে ভারত বাংলাদেশ উভয় দেশ উপকৃত হচ্ছে।























