বরিশাল থেকে (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৫:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ১০৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ পিরোজপুর জেলার কাউখালি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৬.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার কাউখালী থানাধীন কচুয়াকাঠি সাকিনস্থ গালর্স স্কুল ব্রীজ মোড়ে বিন্দু হালদার এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ আনুমানিক ০৭.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সোহাগ মোল্লা(৩৫), পিতাঃ মৃত সুলতান মোল্লা, সাং- চর আইলাকাঠি এবং (২) মোঃ আলামিন হাওলাদার(৩০), পিতাঃ মোঃ আজিজ হাওলাদার, সাং- ডহশংকর, উভয় থানাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠি বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ১.৯২০ (এক কেজি নয়শত বিশ গ্রাম) গাঁজা এবং ১৭ (সতের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























