সংবাদ শিরোনাম ::
দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়েকে হত্যা করেন মা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত নওরোজ আফরিন প্রিয়া হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা তাহমিনা সুলতানা রুমি। এ হত্যাকাণ্ডে জড়িত তার মায়ের পরকীয়া প্রেমিক আব্দুল হান্নানসহ আরও দুজন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানান নিহতের মা তাহমিনা সুলতানা রুমি।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ।

এর আগে মেয়ের হত্যাকাণ্ডের ঘটনায় মা নিজেই বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা করেন। বৃহস্পতিবার সকালে সন্দেহভাজন হিসেবে মায়ের পরকীয়া প্রেমিক আব্দুল হান্নানকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত নিজের কথিত প্রেমিকের সঙ্গে আসা দুজনকে চেনেন না বলে স্বীকারোক্তি দিয়েছেন নিহত প্রিয়ার মা তাহমিনা সুলতানা। এক্ষেত্রে আমরা তার কথিত প্রেমিক আব্দুল হান্নানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্য দুই আসামিকে শনাক্ত ও আটকের চেষ্টা করবো।শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শাহরাস্তির নিজ শয়নকক্ষ থেকে নওরোজ আফরিন প্রিয়ার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লায় তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ সূত্র জানায়, মা সুলতানার কথিত প্রেমিক হান্নানের বাড়ি তাদের বাড়ির পাশেই। প্রিয়ার বাবা ইসমাইল হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে ছয় বছর আগে প্রিয়ার মায়ের সঙ্গে হান্নানের পরকীয়ার সম্পর্ক হয়। পরিবার ও এলাকার মানুষ বিষয়টি জানতে পারলে এ বিষয়ে একটি মামলাও করা হয়। পরে স্থানীয়ভাবে বেশ কয়েকটি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। এর কয়েকদিনের মধ্যে প্রেমিক হান্নান বিদেশে পাড়ি জমান। এক মাস আগে তিনি আবার দেশে ফিরে আসেন।

নিহত প্রিয়া তার মা ও পরকীয়া প্রেমিক আব্দুল হান্নানকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে তিনি বিষয়টি তার বাবাকে জানিয়ে দেন। এ নিয়ে প্রিয়ার সঙ্গে তাহমিনা সুলতানা রুমি ও তার পরকীয়া প্রেমিক হান্নানের কলহ সৃষ্টি হয়। পরে তারা প্রিয়াকে হত্যা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়েকে হত্যা করেন মা।

আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১