সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

অর্থ আত্মসাত: গ্রাহকদের টাকা ফেরত দিতে চান ইভ্যালির রাসেল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক,: অর্থ আত্মসাতের অভিযোগে আটক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেলকে গারদখানা থেকে আদালতকক্ষে নেয়া হচ্ছিল।

এ সময় টাকা ফেরত দিতে চান কিনা, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইভ্যালির রাসেল জবাব দেন, তিনি টাকা ফেরত দিতে চান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আদালতে নেয়ার সময় সাংবাদিকের এমন প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নেড়ে এমন জবাব দেন রাসেল। এরপর আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত।

রিমান্ডের আবেদন বাতিল করে তিন কার্যদিবস তথা আগামী মঙ্গলবারের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সময় রাসেলের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, মামলা দিয়ে সমস্যা সমাধান হয় না। জামিনে বের হয়ে আসলেই সমস্যার সমাধান হবে।

রাসেলকে আদালতে আনার খবরে সেখানে বিপুল সংখ্যক গ্রাহক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তারা টাকা ফেরত পেতে রাসেলের মুক্তি দাবি করেন।

বিক্ষোভকারীরা বলেন, রাসেল জেলে থাকলে তারা পাওনা আদায় করতে পারবেন না। তাই টাকা ফেরত দেয়ার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি জানান গ্রাহকরা।

এর আগে, ১৫ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় আরিফ বাকের নামের এক গ্রাহক মামলা করলে ১৬ সেপ্টেম্বর বিকেলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইওকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অর্থ আত্মসাত: গ্রাহকদের টাকা ফেরত দিতে চান ইভ্যালির রাসেল।

আপডেট সময় : ১১:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১