সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

সবচেয়ে ভালো মন্ত্রণালয় হবে পানি সম্পদ মন্ত্রণালয় : জাহিদ ফারুক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গ্রীণরোডস্থ পানি ভবন অডিটোরিয়ামে পানিসম্পদ মন্ত্রণালয় উদ্যোগে ‘প্রকল্প বাস্তবায়ন ও সুশাসন বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
প্রতিমন্ত্রী বলেন, সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো মন্ত্রণালয় হবে পানি সম্পদ মন্ত্রণালয়। অতীতের চেয়ে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা অনেক পরিশ্রম করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেকোন দুর্যোগে মন্ত্রণালয় জরুরী পদক্ষেপ নিয়ে কাজ করে।
‌তি‌নি ব‌লেন, অবৈধভাবে বালু উত্তোলন নদী তীরকে ভাঙ্গন প্রবণ করে। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে নদীর তীররক্ষা করা কঠিন হ‌বে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, কৃষি পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস।
প্রকৌশলীদের কাজের বিদ্যমান প্রতিবন্ধকতা উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘ আবাসন, গাড়ীসহ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে প্রকৌশলীরা দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে বর্তমা‌নে এ মন্ত্রণালয় সবসময় আন্তরিক।’
এর আগে প্রকল্প বাস্তবায়ন বিষয়ে নানা দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং কারিগরী আলোচনা করেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড. সাঈদ হাসান শিকদার।
এসময় অতিরিক্ত সচিব আলম আরা বেগম, মন্ত্রণালয় অধীনস্থ সকল সংস্থাপ্রধান,পানি উন্নয়ন বোর্ডের সকল অতি:মহাপরিচালক ও প্রধান প্রকৌশলীবৃন্দসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবচেয়ে ভালো মন্ত্রণালয় হবে পানি সম্পদ মন্ত্রণালয় : জাহিদ ফারুক।

আপডেট সময় : ০৫:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১