সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ভোলায় ধর্ষণ মামলার আসামি ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা বাদীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা গ্রামে গত ৯ সেপ্টেম্বর অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।
ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার পর ঘটনার দিন বিকেলেই ওই ছাত্রীর মা ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় একই উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের কাশেম কারীর ছেলে আনোয়ার আব্বাসকে আসামি করা হয়েছে। যাঁর মামলা নম্বর ১৬/২১
কিন্তু মামলা দায়েরের এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও এখনো ধর্ষক আনোয়ার আব্বাসকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যা নিয়ে চরম দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন ভিক্টিমের পরিবার।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে ভিক্টিমের পরিবার সাংবাদিকদের জানান, মামলা দায়েরের এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও এখনো আসামি আনোয়ার আব্বাসকে আটক করতে পারছে না পুলিশ। যা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভিক্টিমের পরিবার। আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করা হয়।
ভিক্টিমের পরিবার আরও অভিযোগ করেন, ঘটনার পর মামলা দায়ের হলে আসামির পরিবারের পক্ষ থেকে ঘটনাটি স্থানীয় পর্যায়ে মিমাংসা হতে ভিক্টিমের পরিবারকে বারবার চাপ দেওয়া হচ্ছে। যাঁর কারনে ভিক্টিমের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
ভিক্টিমের আরও জানান, আসামি আনোয়ার আব্বাসকে ধরিয়ে পুলিশের কাছে সোপর্দ করতে পারলে উক্ত ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।
গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে আসামি আনোয়ার আব্বাস ওই ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশ করেন এবং বাসায় কেউ না থাকার সুযোগে ভিক্টিমের হাতমুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
মামলা দায়েরের পরেও আসামি ধরতে পুলিশের গড়িমসির বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, আসামি আনোয়ার আব্বাস ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুতই তাকে আটক করা সম্ভব হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ধর্ষণ মামলার আসামি ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা বাদীর।

আপডেট সময় : ০৮:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১