সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১০ হাজার মিটার অবৈধ জাল আটক।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ ৬২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলসিটি উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উপজেলার শিমুলতলা ও তালতলা ব্রীজ এলাকার খালে যৌথ অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের ১০ হাজার মিটার অবৈধ জাল আটক করে পুড়িয়ে দিয়েছে। এবং ১ জনকে জরিমানা করা হয়।
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার তালতলা ও শিমুলতলা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার ও উপজেলা মৎস্য অফিসার সাইয়্যেদা এ অভিযান চালায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, দেশি প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জাল জব্দ করা হয়। এ ধরনের জাল দেশি প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
উন্মুক্ত জলাশয়ের বিভিন্ন খাল থেকে আটক ১০ হাজার মিটার অবৈধ ভেসাল জাল উপজেলা পরিষদ এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

























