সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে জবাইকৃত মহিষের মাংসসহ পুলিশের হাতে আটক ৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালে প্রায় ৪০ কেজি নিম্নমানের মহিষের মাংস সহ ৩ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার দুপুর ১ টার দিকে দপদপিয়া টোল প্লাজায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতরা হলেন, নগরীর বটতলা এলাকার শাহজাহানের ছেলে রিপন, বটতলার আইয়ুব আলীর ছেলে জসিম, মিন্টুর ছেলে রেজা। স্থানীয়রা জানায়, অভিযুক্তরা বরিশালের বন্দর থানাধীন নেহালগঞ্জ গজলি দিঘির পাড় এলাকা থেকে অটোরিকশাযোগে একদিন আগের শাহজাহান নামে ঐ এলাকার এক ব্যক্তির জবাইকৃত মহিষের মাংস কিনে বরিশালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা দপদপিয়া টোলঘর এলাকা থেকে অভিযুক্তদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশে খবর দেয়। এতে কোতয়ালী থানা পুলিশের এস আই রিয়াজ উদ্দিনসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটক করে।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই রিয়াজ উদ্দিন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। অভিযুক্তরা একদিন আগে মহিষটি জবাই দেয়া সেটি স্বীকার করেছেন।

থানার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিন্মমানের মাংসসহ তিন জনকে আটক করা হয়। এছাড়া মাংস জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে জবাইকৃত মহিষের মাংসসহ পুলিশের হাতে আটক ৩।

আপডেট সময় : ১২:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১