সংবাদ শিরোনাম ::
ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি রাখার অনুরোধ তথ্য প্রতিমন্ত্রীর।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ২৬০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশে প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এই অনুরোধ করেন।
প্রতিমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে থাকতেই হবে, থাকা উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশে সবার ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ, এই আমার আহ্বান।

























