সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ, আ’লীগ নেতা গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ লিখিত অভিযোগ করলে অভিযুক্ত সিদ্দিককে রাতেই আটক করে পুলিশ। অভিযুক্ত সিদ্দিক শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদরাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ভুক্তভোগী ওই নারী। এ সময় অভিযুক্ত সিদ্দিক তাকে কাজ শেষে কথা শুনতে বলেন। সিদ্দিকের স্ত্রী তার সঙ্গে কথা বলবেন বলে কৌশলে নিজের বাড়িতে ওই নারীকে নিয়ে যায় সিদ্দিক। এ সময় ঘরে কেউ ছিল না।

পরে ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করেন সিদ্দিক। এ সময় পানি খাওয়ার কথা বলে কৌশলে সিদ্দিকের ঘর থেকে বেরিয়ে আসেন ওই নারী। পরে ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা এ ঘটনার বিচার করতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরুপায় হয়ে ওই নারী গতকাল রাতে থানায় এসে পুলিশের কাছে অভিযোগ করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ, আ’লীগ নেতা গ্রেপ্তার।

আপডেট সময় : ০২:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১