সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

গুগলকে দেড় হাজার কোটি টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে ১৭৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় দেড় হাজার কোটি টাকার বেশি) জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। অ্যান্ড্ররয়েড অপারেটিং সিস্টেমে (ওএস) কাস্টমাইসড ভার্সন বন্ধ রাখার কারণে এ জরিমানা গুনতে হচ্ছে গুগলকে।

সম্প্রতি মোবাইল অপারেটিং সিস্টেমের (ওএস) বাজার নিয়ন্ত্রণে গুগলে আধিপত্য আচরণের লাগাম টানতে টেলিকমিউনিকেন বিজনেস আইন পাস করে দক্ষিণ কোরিয়া। এটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে গুগলকে।

গুগল এক বিবৃতিতে বলেছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তাদের মতে, এই রায়ের মাধ্যমে অ্যান্ড্রয়ডের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ সুবিধা ও কাস্টমারদের পছন্দ উপেক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি) জানিয়েছে, ‍গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) একচেটিয়া বাজারে রয়েছে।

কেএফটিসির চেয়ারম্যান জোহ সুং-উক এক বিবৃতিতে বলেন, কোরিয়া ফেয়ার ট্রেড কমিশনের সিদ্ধান্তটি যথার্থ। মোবাইল ওএস ও অ্যাপ মার্কেটে প্রতিযোগিতামূলক পরিবেশ পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারা বিশ্বে ৮০ ভাগ মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। জনপ্রিয় এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই (কাস্টমাইসড) করতে না পারে, তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। সেজন্যই কার্যকর ব্যবস্থা নিল দক্ষিণ কোরিয়া।

এর আগে ফ্রান্সে বাজারে গুগলের কর্তৃত্ববাদী বাজারের কারণে ২৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ফ্রান্সের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটি।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, গুগল অনৈতিকভাবে ব্যবসায়ের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুগলকে দেড় হাজার কোটি টাকা জরিমানা।

আপডেট সময় : ০৫:০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১