সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

আনসার সদস্যদের বেতন না দেওয়ার ব্যাখ্যা দিতে হবে ২৩ ইউএনওকে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যের গত অর্থ বছরের জুনে বেতন-ভাতা পরিশোধ করেনি ২৩ উপজেলা প্রশাসন। কেন তাদের বেতন দেওয়া হয়নি সেই ব্যাখ্যা চেয়ে ২৩ ইউএনওকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত রোববার এই চিঠি পাঠানো হলেও সোমবার রাতে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

যেসব উপজেলার ইউএনও’র কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে সেগুলো হলো- কুলিয়ারচর, ভুঞাপুর, কক্সবাজার সদর, ফুলগাজী, নোয়াখালী সদর, কাউখালী, ক্ষেতলাল, পাঁচবিবি, নাটোর সদর, বাঘা, শৈলকুপা, নড়াইল সদর, আশাশুনি, ধর্মপাশা, দোয়ারাবাজার, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, হিজলা, দশমিনা, রাজারহাট, কালীগঞ্জ, মেলান্দাহ ও দূর্গাপুর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা রক্ষার্থে মোতায়েনকৃত ১০ জন অঙ্গীভূত আনসার সদস্যদের গত অর্থবছরের জুন মাসের বেতন-ভাতা কেন ও কী কারণে পরিশোধ করা হলো না- এ বিষয়ে বিস্তারিত পরীক্ষামূলক সুনির্দিষ্ট বক্তব্য ও ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

গত বছরের ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসায় ঢুকে দুর্বৃত্তরা তার বাবার ওপর হামলা চালায়। এরপর ৪ সেপ্টেম্বর দেশের সব ইউএনদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো একটি চিঠিতে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তার জন্য নিয়োজিত নিরাপত্তাকর্মীদের বেতন-ভাতা ইউএনও কার্যালয় থেকে পরিশোধ করতে হবে। কিন্তু ২৩ উপজেলায় আনসারদের বেতন বকেয়া রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আনসার সদস্যদের বেতন না দেওয়ার ব্যাখ্যা দিতে হবে ২৩ ইউএনওকে।

আপডেট সময় : ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১