সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

শিক্ষকের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের নূরুল ইসলাম (৬০) নামে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে ওই গ্রামের মৃত সহা মিয়ার পুত্র শিক্ষক নূরুল ইসলাম আট বছরের শিশুকে আমড়া খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে যৌনচারিতা করে। শিশুটির বাবা একজন রিকশাচালক। বর্তমানে শিশুটি প্রতি ঘণ্টায় অন্তত ২০ বার প্রস্রাব করে। নিয়মিত খাওয়া-দাওয়া ও হাঁটা-চলা করতে পারছে না।

শিশু নিজেই প্রতিবেশী এক শিশুকে বলার সময় ১১ বছর বয়সী ভাই শুনে তার মাকে বিষয়টি জানায়। এতে শিশুটির মা শিক্ষকের স্ত্রীকে ঘটনাটি জানালে উল্টো গালিগালাজ করে তাড়িয়ে দেয়। রোববার (১২ সেপ্টেম্বর) শিশুটির বাবা বাড়িতে আসলে তার মা বিষয়টি খুলে বলে। এমনকি তারা উক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে অবগত করলেও তারা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু শিক্ষকের পরিবার-পরিজন শিশুটির বাবাকে প্রথমে ৩ হাজার পরে ৫ হাজার টাকা নিয়ে চুপ থাকতে বলে।

এদিকে সোমবার শিশুটির বাবাকে শিশুটিকে চিকিৎসার জন্য নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিস্তারিত জেনে কর্তব্যরত চিকিৎসক নান্দাইল থানায় অবহিত করেন। সোমবার রাতে থানায় জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. কাইয়ুম জানান, আমি ঢাকা ছিলাম এলাকায় এসে লোকমুখে ঘটনা শুনেছি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি ওবায়দুর রহমান জানান, ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযানে পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষকের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

আপডেট সময় : ০৫:৫৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১