সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বিএনপিকে আয়নায় চেহারা দেখার আহ্বান কাদেরের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির শাসনামলে তারাই ফ্যাসিবাদি চর্চা করেছিল।

ওবায়দুল কাদের মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। সরকারকে ফ্যাসিবাদি বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, তাহলে দেখতে পাবে নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদি মানসিকতা।
সরকার নাকি ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সব সময় স্বাগত জানায়।
তিনি বলেন, বিএনপি এমন রাজনৈতিক দল, যারা গত ১৩ বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু দেখেছে ব্যর্থতা। তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, বিআরটিসহ সারাদেশে ২২টি ফ্লাইওভার, ২০টির মতে আন্ডারপাসসহ একাধিক উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না।

এসব উন্নয়ন দেখে আসলে বিএনপির গাত্রদাহ হয় বলেও মনে করেন ওবায়দুল কাদের।
আজকে শতভাগ বিদ্যুৎ সারা দেশে পৌঁছেছে, এটাও বিএনপির বিদ্বেষের কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ২ হাজার ২২৭ ডলার মাথাপিছু আয়, এই বিস্ময়কর অগ্রগতি বিএনপির সহ্য হয় না। সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা মনের শান্তি ও স্বস্তি খোঁজেন। কিন্তু তারা নিজেদের ব্যর্থতা চিহ্নিত করার কোনো উদ্যোগ বা প্রয়াস চালান না।
ওবায়দুল কাদের বলেন, কর্মীদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি। সবসময় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে অথচ তারা বলে তাদের কথা বলার সুযোগ নাকি কম আসছে। প্রতিদিন তাদের বক্তব্য পত্রিকায় ও ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সংসদে আসন সংখ্যা অনুযায়ী প্রাপ্ত সময়ের বেশি সময় দেওয়া হচ্ছে- তাও বলে কথা নাকি বলতে দেওয়া হচ্ছে না।
বিএনপি মহাসচিব বাইরে চিৎকার করছে, এটির প্রয়োজন ছিল না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব হিসেবে সংসদে গিয়ে কথা বলতে পারত। কিন্তু নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে ফখরুল সাহেব দ্বিচারিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপিকে আয়নায় চেহারা দেখার আহ্বান কাদেরের।

আপডেট সময় : ০৮:১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১