সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

পিরোজপুর এহসান গ্রুপের এমডিসহ ৪ ভাই ৭ দিনের রিমান্ডে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: আলোচিত পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার ৩ ভাইকে টাকা আত্মসাত ও প্রতারণা মামলায় ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
সরকারি কৌঁসুলি খান মো. আলাউদ্দিন বরিশালটাইমসকে জানান, তাদেরকে ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকার আত্মসাৎ মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

স্থানীয় তেজদাসকাঠী এলাকার হারুন অর রশিদের মামলার প্রেক্ষিতে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকার একটি বাসা থেকে এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেফতার করে ডিবি পুলিশ ও র‌্যাব। অপর দুই ভাই মুফতী মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল ইসলামকে পিরোজপুরের খলিশাখালী নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুর এহসান গ্রুপের এমডিসহ ৪ ভাই ৭ দিনের রিমান্ডে।

আপডেট সময় : ০৭:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১