সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আপত্তিকর ভিডিও ভাইরাল: সেই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরালের পর শনিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী নারী।
ডিএমপির সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেছেন ওই নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হওয়ার বিভিন্ন অঙ্গণে নানা আলোচনা চলছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. মুরাদুল ইসলাম বলেন, একজন নারীর একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলায় আসামি করা করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসকে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাইরাল হওয়া ওইভিডিওতে দেখা যায়, এক তরুণীকে নিজের দিকে ডাকছেন চিত্ত রঞ্জন দাস। তরুণী যেতে চাইছিলেন না। এক পর্যায়ে ওই তরুণী কাছে গেলে তিনি তাকে টেনে বারবার জড়িয়ে ধরছেন।

ওই ঘটনার ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সবুজবাগ থানা আওয়ামী লীগের নেতা জামিরুল ইসলাম বলেন, চিত্ত রঞ্জন দাসের মতো একজন দায়িত্বশীল প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরের কাছ থেকে জনগণ এটা প্রত্যাশা করে না। ভিডিওটি দেখার পর থেকে আমি চরম ক্ষুব্ধ ও মর্মাহত।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে আপত্তিকর ভিডিওটি প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পরে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়।

এ বিষয়ে শনিবার চিত্ত রঞ্জন দাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি সেখানে আপত্তিকর কিছুই করিনি এটি কোনো আপত্তিকর ভিডিও নয়। আমরা দু’জনে নাটকের জন্য রিহার্সেল করেছিলাম। কেউ ষড়যন্ত্র করে ভিডিওটি ফেসবুকে ছেড়ে বিভ্রান্ত তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আপত্তিকর ভিডিও ভাইরাল: সেই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা।

আপডেট সময় : ০৫:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১