সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

১০ বছরে ২৫ প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, তবু অপেক্ষায় স্বামী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভালোবেসে মানুষ কত কিছুই না করে। কেউ প্রাণ বিসর্জন দেয়, কেউ পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলে, কেউ অপেক্ষা করে বছরের পর বছর। ইতিহাসে এমন উদাহরণ রয়েছে ভুরিভুরি। কিন্তু একটা মানুষ ১০ বছরে ২৫বার স্বামী-সন্তান ফেলে পরপুরুষের সঙ্গে পালিয়েছে, তাকে সাদরে ঘরে তুলে নিতে অপেক্ষা- এটি হয়তো নতুনই বটে!

সম্প্রতি ভারতের আসামে এমন নজির গড়েছেন এক ব্যক্তি। এটি তার একতরফা প্রেম, নাকি স্ত্রীর প্রতি অন্ধবিশ্বাস- তা নিয়ে আলোচনা চলছে ঢের।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, বিয়ের পর গত ১০ বছরে বেশ কয়েকবার পরপুরুষের সঙ্গে পালিয়েছেন স্ত্রী। আর ফিরে এলে তাকে বারবার মেনে নিয়েছেন স্বামী। আর তা গ্রহণ করেছেন শ্বশুরবাড়ির বাকি লোকজনও। ঘটনাটি ঘটেছে আসামের ধিঙ্গ লাহকর গ্রামে।

স্বামী পেশায় গাড়িচালক। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। এক কন্যার বয়স ছয় বছর, আর দুই পুত্র সন্তান যথাক্রমে তিন বছর ও তিন মাসের।

প্রতিবেশীরা জানান, ওই নারীর বিয়ের পরও গ্রামের বহু পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছে। মাঝেমধ্যেই তাদের সঙ্গে পালিয়ে যান তিনি। কখনো এক সপ্তাহ, কখনো এক মাসের ওপর নিরুদ্দেশ থাকেন সেই স্ত্রী। এরপর ফিরে আসেন শ্বশুরবাড়িতে।

স্বামী জানিয়েছেন, প্রতিবারই ফিরে এসে ভুল স্বীকার করেন স্ত্রী। প্রতিজ্ঞা করেন, আর কখনো ঘর ছেড়ে যাবেন না। কিন্তু একবারও কথা রাখতে পারেন না তিনি। কখনো বলেন, প্রতিবেশীর বাড়ি যাচ্ছেন, কখনো অসুস্থ আত্মীয়কে দেখার নাম করে পালিয়ে যান স্ত্রী। তবে এর জন্য তাকে কখনোই কিছু বলেননি স্বামী।

গত সপ্তাহে ফের ঘর-সংসার ছেড়ে পালিয়েছেন সেই নারী। স্বামীর কথায়, কাজ সেরে বাড়ি ফিরে দেখি সে নেই। তিন মাসের সন্তানকে পাশের বাড়িতে রেখে চলে গেছে। বলেছে, ছাগলের জন্য খাবার আনতে যাচ্ছে।

এবার পালানোর সময় ২২ হাজার রুপি সঙ্গে নিয়ে গেছেন ওই নারী। তবে কার সঙ্গে পালিয়েছেন, কবে ফিরবেন- তা কেউই জানেন নারী। এ নিয়ে ২৫বার বাড়ি ছাড়লেন তিনি।

তাহলে এমন স্ত্রীকে বারবার কেন গ্রহণ করছেন স্বামী? তার জবাব, সন্তানদের মা দরকার। এ জন্যই বারবার পালালেও ফিরে আসার পর বাড়িতে ঠাঁই দেওয়া হয় তাকে।

সূত্র: নিউজ১৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০ বছরে ২৫ প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, তবু অপেক্ষায় স্বামী।

আপডেট সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১