সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

করোনার টিকায় প্রায় শতভাগ কমেছে মৃত্যুর শঙ্কা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনা টিকার প্রথম ডোজে ৯৬ দশমিক ৬ শতাংশ কমেছে মৃত্যুর সম্ভাবনা। অন্যদিকে টিকার দু’টি ডোজ নিলে এই হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৫ শতাংশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় সরকার এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। চলতি বছরের এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে গত এপ্রিল-মে মাসে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা না নেওয়া ব্যক্তি। এরপর টিকা নেওয়া শুরু হলে দেশটিতে মৃত্যু কমে আসে।

ভারত সরকারের কোভিড টাস্কফোর্স দলের প্রধান ভি কে পাল বলছেন, ‘এখন করোনার টিকা সহজলভ্য রয়েছে। তাই টিকা নিতে মানুষকে অনুরোধ করা হচ্ছে।’ তিনি নিশ্চিত করে বলেন, টিকা নিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হবে না।

দেশটির সরকার বলছে, করোনা টিকা নেওয়ার পরও অনেকে ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তবে তাদের মধ্যে কোভিড সংক্রান্ত ‘মৃত্যুর সম্ভাবনা কম’। এছাড়া টিকা নেওয়া ব্যক্তিরা করোনায় আক্রান্ত হলেও তাদের মধ্যে হাসপাতালে ভর্তির হারও অনেক কম।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে শুক্রবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে, সঙ্গে দৈনিক সংক্রমণের হার নেমেছে ২ শতাংশের নিচে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন মানুষ। অন্যদিকে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ভারতে প্রাণহানির সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া একই সময়ের মধ্যে দেশটিতে সংক্রমণের হার নেমে এসেছে ২ শতাংশের নিচে। সর্বশেষ তথ্যে এই হার ১ দশমিক ৯৬ শতাংশে রয়েছে বলে জানানো হয়েছে। ভারতে এখন পর্যন্ত ৭১ কোটিরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার টিকায় প্রায় শতভাগ কমেছে মৃত্যুর শঙ্কা।

আপডেট সময় : ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১