সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালালেন স্ত্রী, প্রত্যেকবারই নতুন প্রেমিক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালিয়ে গেছেন স্ত্রী। প্রত্যেকবারই নতুন প্রেমিকের হাত ধরে। তবু স্ত্রী হিসেবে তাকেই গ্রহণ করতে চান স্বামী।

ভারতের আসামের নওগাঁ জেলার বাসিন্দা ওই নারী ও তার স্বামীর দাম্পত্য জীবন ১০ বছরের।

তিনটি সন্তানও আছে তাদের। যার মধ্যে ছোটটির বয়স তিন মাস।
গত ৪ সেপ্টেম্বর তিন মাসের ওই শিশুকে প্রতিবেশীর বাড়িতে রেখে চলে যান ওই নারী। তার শ্বশুরের অভিযোগ, এ নিয়ে ২৫ বার বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন তার পুত্রবধূ। আর প্রতি বারই তিনি ঘর ছেড়েছেন নতুন প্রেমিকের সঙ্গে।

পালানোর সময় স্ত্রী সঙ্গে করে ২২ হাজার রূপি এবং দামি গয়নাও নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী।
ওই নারীর স্বামী গ্যারেজে কাজ করেন। ফিরে এসেই দেখেন স্ত্রী বাড়িতে নেই।

নেই তিন মাসের শিশুটিও। খোঁজ নিয়ে জানতে পারেন এক প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে রেখে গেছেন তার স্ত্রী। ছাগলের খাবার আনতে যাচ্ছেন বলে তিনি শিশুটিকে রেখে যান। তারপর আর ফেরেননি।
ওই নারীর স্বামী বলেছেন, ‘‘বাড়ি ফিরে দেখি আমার রূপি এবং নিজের গয়নাও নিয়ে গেছে স্ত্রী।

বুঝতে পারি তিন মাসের শিশুটিকে ফেলে রেখে আবার পালিয়ে গেছে ও। ’’ যদিও স্ত্রী আগের মতো ফিরে এলে তাকে মেনে নেবেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
আসামের এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র: দ্য সেনটিনেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালালেন স্ত্রী, প্রত্যেকবারই নতুন প্রেমিক।

আপডেট সময় : ০৫:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১