সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

কিস্তির টাকা না পেয়ে পিটিয়ে গ্রাহকের হাত ভেঙে দিলেন এনজিও কর্মকর্তা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: নোয়াখালী পৌর এলাকায় কিস্তির টাকা না পেয়ে মো. বাদশা (৩৫) নামের এক গ্রাহককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুই এনজিও কর্মকর্তার বিরুদ্ধে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী পৌরসভার গোপাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. বাদশাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের (এসএসএস) শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন ও কিস্তি আদায়কারী গোলাম কিবরিয়ার উপযুক্ত বিচার দাবি করেছেন মো. বাদশার স্ত্রী ফাতেমা বেগম।

ফাতেমা বলেন, গত বছরের আগস্টে এসএসএস এনজিওর উজিয়ালপুর সদর শাখা থেকে ৩০ হাজার টাকা কিস্তিতে ঋণ নেয়া হয়। নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে ৮০০ টাকা করে ৪৬ কিস্তিতে মোট ৩৬ হাজার ৩০০ টাকা পরিশোধ করার কথা। এরমধ্যে কিস্তির ৮০ শতাংশের বেশি পরিশোধ করা হয়েছে।

ফাতেমা জানান, বুধবার টাকা না থাকায় সাপ্তাহিক কিস্তির ৮০০ টাকা দিতে পারিনি। এতে উত্তেজিত হয়ে পড়েন এনজিও কর্মকর্তারা। অল্প সময়ের মধ্যে টাকা আসলে দেওয়া হবে জানালেও তারা স্বামীর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে মারধর করে হাত ভেঙে দেন ওই কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মো. বাদশা জানান, শাখা ব্যবস্থাপক মো. আলমগীর তাকে প্রথমে থাপ্পড় মারলে তিনি পড়ে যান। এরপর মাটি থেকে উঠতে গেলে আবার লাথি দিয়ে পুনরায় মাটিতে ফেলে দেন পাশে থাকা গোলাম কিবরিয়া। দ্বিতীয়বার পড়ে যাওয়ায় বাম হাত ভেঙে যায়। এবং পা’সহ শরীরের কয়েকটি স্থানে জখম হয় তার। পরে পরিবারের লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার সকালে এসএসএসর নোয়াখালী সদরের উজিয়ালপুর শাখায় গিয়ে ব্যবস্থাপক আলমগীরকে খুঁজে পাওয়া যায়নি। তবে কিস্তি আদায়কারী গোলাম কিবরিয়া জানান, ওই গ্রাহক তাদের সঙ্গে খারাপ আচারণ করায় অনাকাঙ্ক্ষিতভাবে হাতাহাতির ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিস্তির টাকা না পেয়ে পিটিয়ে গ্রাহকের হাত ভেঙে দিলেন এনজিও কর্মকর্তা।

আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১