সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

নিজ বিছানায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, নেপথ্যে পরকীয়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: চুয়াডাঙ্গায় নিজ বিছানায় জেসমিন আরা আয়না (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়ার কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে জানান এলাকাবাসী।

নিহত জেসমিন আরা আয়না ওই গ্রামের কুয়েত প্রবাসী হাবিল হোসেনের স্ত্রী।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- একই গ্রামের মৃত সৌরভ হোসেনের ছেলে হাসান আলী, মৃত বাহার নস্করের ছেলে রহমান ও উসমান মণ্ডলের ছেলে মামুন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, জেসমিন আরা আয়না দুই সন্তানের জননী। তিনি মঙ্গলবার রাতে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন। রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা জেসমিনের বাড়িতে আসেন। এ সময় দেখা যায়, খাটের ওপর জেসমিনের রক্তাক্ত মৃতদেহ। তবে ঘরের গ্রিলের তালা খোলা ছিল। এ কারণেই পুলিশের ধারণা জেসমিনের সম্মতিতেই খুনি ঘরে ঢুকে খুনের ঘটনা ঘটিয়েছে।

বুধবার সকাল ৯টায় জেসমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত খুনের কারণ উদঘাটন ও খুনি শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজ বিছানায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, নেপথ্যে পরকীয়া।

আপডেট সময় : ০৭:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১