নাগরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়।
- আপডেট সময় : ০৮:৪৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭ সেপ্টেম্বর), স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটুর কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোঃ মতিনুজ্জামান সুখন। এ সময় বক্তরা আগামী ১৮ই সেপ্টেম্বর টাংগাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর বিশেষ বর্ধিত সভা সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল হোসেন সাগর,যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রয়েল সহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।


























