সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ১২১ বার পড়া হয়েছে

মাসুদ রানা জীবননগর থানা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে সোমবার রাতে আঁধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইসরাফিল দফাদার গ্রেপ্তার।পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পোনে ৯টার দিকে পৌর এলাকার পুরাতন তেঁতুলিয়া গ্রাম থেকে আঁধা কেজি গাঁজাসহ তেঁতুলিয়া গ্রামের মৃত মোসলেম দফাদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসরাফিল দফাদার (৩৮) কে গ্রেপ্তার করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইসরাফিলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


























