সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৬ জনের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪৪৫ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ২৩৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০ জন মারা গেছেন ৫১ থেকে ৬০ বছর বয়সীরা। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন মারা যান। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৬১৮ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৩৭৬ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষ মারা গেছে ময়মনসিংহ বিভাগে। এই বিভাগে একজন মারা গেছেন। এদিকে ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১১ জন মারা গেছেন। এছাড়া বাসায় একজন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

এর আগে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬৫ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭১০ জনের দেহে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৬ জনের মৃত্যু।

আপডেট সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১