সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)। এ ঘটনায় ওই দম্পতির পুত্রবধূ শিউলি আক্তার এবং শামীম হোসেন নামে মোট দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় শ্বাসরোধে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ধারণা করছি তাদের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।

কোতয়ালি থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, মধ্যরাতে ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সিআইডি, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদ্যেরা রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এ ঘটনায় পুত্রবধূ শিউলীসহ আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে বলবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা।

আপডেট সময় : ০৭:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১