সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সন্তানকে অস্ত্র চালানো শেখাচ্ছেন বাবা, ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৬ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মধ্যবয়স্ক ব্যক্তি দুই শিশুকে পিস্তল চালানো শেখাচ্ছেন। শিশু দুটির বয়স আনুমানিক চার ও সাত বছর হবে। তাদের বিভিন্ন জায়গায় গুলি চালানো শেখাচ্ছেন ওই ব্যক্তি।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি ২০১৬ সালের। খুলনার সুন্দরবন এলাকায় ধারণ করা। ওই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। তিনি তখন কয়রার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তখন ভিডিওটি করে তিনি নিজেই ফেসবুকে দিয়েছিলেন।

সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে। বাচ্চাদের এভাবে আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর নৈতিকতা নিয়ে উঠেছে প্রশ্ন।

এ বিষয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘুরতে গিয়ে শখেরবশে ভিডিওটি করা হয়েছিল। এটা খারাপ উদ্দেশ্যে করা হয়নি। এরপর ওই ভিডিও আমার ফেসবুকে দেওয়া ছিল। আমেরিকায় থাকা নিয়াজ মাহমুদ নামে একজন এতো দিন পর নেতিবাচক উদ্দেশ্যে ফেসবুকে ভিডিওটি পোস্ট দিয়েছেন।

সন্তানদের নিয়ে কোন ভাবনা থেকে এমনটা করা হয়েছিল জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, শুটিং স্পট- এটুকুই। যেহেতু পাঁচ বছর ধরে ভিডিওটা নিয়ে কেউ কিছু বলেনি, নিজের ফেসবুক ওয়ালে দেওয়া মানে তো সারা দুনিয়ার জন্য। এটা তো খারাপ উদ্দেশ্যে দেওয়া নয়। কিন্তু পারিবারিক রেষারেষির কারণে নিয়াজ মাহমুদ খারাপভাবে উপস্থাপন করেছেন। উনি আমার ভয়াবহ ক্ষতি করার চেষ্টা করছেন।

বর্তমানে আইনি সহায়তাবিষয়ক প্রতিষ্ঠান লিগাল অ্যাইডের চাঁপাইনবাবগঞ্জ শাখার এই কর্মকর্তার বাড়ি নড়াইলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তানকে অস্ত্র চালানো শেখাচ্ছেন বাবা, ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ০২:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১