সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে স্ত্রীর স্বাক্ষর জাল করে তালাকনামা তৈরি: স্বামী গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: যৌতুকের দাবি মেটাতে না পারায় বানারীপাড়ায় স্ত্রী’র স্বাক্ষর নিয়ে নিজের নামে তালাকনামা তৈরি করেছেন এক ব্যক্তি। এই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারী পিংকি বলেন, উপজেলার ধারালিয়া গ্রামের আব্দুর রব মৃধার ছেলে মোস্তফা মৃধার সঙ্গে প্রায় ৫ বছর পূর্বে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। স্বামী-সন্তানকে নিয়ে তার সংসার বেশ ভালই চলছিল।
সম্প্রতি মোস্তফা মৃধা স্ত্রী পিংকিকে বাবার কাছ থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি জানায়। কিন্তু পিংকি টাকা এনে দিতে না চাওয়ার মোস্তফা তাকে মারধর করে। স্বামীর নির্যাতন সত্ত্বেও তিন বছরের শিশু সন্তানকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে থেকে যান।

পিংকি বলেন, ১৫ দিন পূর্বে তার স্বামী একটি এনজিওর থেকে লোন উত্তোলনের কথা বলে তার কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পরে ওই স্ট্যাম্পে বরিশাল নোটারি পাবলিকের মাধ্যমে পিংকি তালাক দিয়েছে বলে একটি তালাকনামা তৈরি করেন।

বৃহস্পতিবার রাতে মোস্তফা মৃধা পিংকিকে ফের বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক আনার জন্য বলে। কিন্তু পিংকি বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে মোস্তফা ক্ষিপ্ত হয়ে তাকে প্রচণ্ড মারধর করে। এ সময় মোস্তফা সেই ভুয়া তালাকনামা দেখিয়ে কোলের শিশুকে রেখে রাতের আধাঁরে ঘর থেকে স্ত্রী পিংকিকে বের করে দেয়। পরে তিনি নিরুপায় হয়ে পার্শ্ববর্তী নারী ইউপি সদস্য রেকসোনা বেগমের বাড়িতে আশ্রয় নেন।

সকালে ইউপি মেম্বার রেকসোনা বেগম মোস্তফার বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে একই দিন রাতে পিংকি স্বামী মোস্তফা মৃধার নামে মামলা দায়ের করেন।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. জাফর আহম্মেদ মামলাটি তদন্ত করার জন্য এসআই অপূর্ব কুমার দাসকে নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রাতেই উপজেলার ধারালিয়া গ্রামের বাড়ি থেকে মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করেন। পরদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্ত্রীর স্বাক্ষর জাল করে তালাকনামা তৈরি: স্বামী গ্রেপ্তার।

আপডেট সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১