সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

যখন পুলিশ সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে সব শেষ: ফখরুল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের সব ক্ষমতা এখন পুলিশের কাছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যখন পুলিশ সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে যে সব শেষ। পুলিশকে অনেক ক্ষমতা দিয়েছে। ওরা তো নিজেরাই বলে যে বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ।’

তিনি বলেন, ‘এদের কাছেই এখন সব ক্ষমতা। পুলিশ যখন চোর-ডাকাত ধরা বাদ দিয়ে এই কাজ করবে, তখন তার কাছে কী আশা করা যাবে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। চাঁদা আদায় করছে গরিব মানুষকে আটকে রেখে। পুলিশ অফিসার ধর্ষণে অভিযুক্ত হচ্ছে। আর এর মধ্যে তারা আবার নতুন কাজ শুরু করেছে। পুলিশ সাংবাদিকতা করবে। এটা কিন্তু সূদুরপ্রসারী।’

আমলাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি জেলায় ডিসি অফিসে যান, দেখবেন ওখানে কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের চেয়ে তারাই বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ নাই তো এখন। এখন সব আমলালীগ।’

ফখরুল বলেন, ‘দেশে এখন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচার করার জন্য এখান থেকে অনুমতি নিতে হবে।’

মেগা প্রজেক্টে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন দেখলাম মেট্রো রেল উদ্বোধন করছে। মানুষ খুশি। বলছে পরিবর্তন হবে। পরিবর্তন কি শুধু ঢাকায় এই কয়েকজন মানুষের জন্য? সাধারণ মানুষের পরিবর্তন কোথায়? সবকিছুর দাম বেড়েছে। চাল, তেল, আলু, চিনির দাম আকাশচুম্বী।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার বলে তারা নাকি করোনা নিয়ন্ত্রণে সফল। এদিকে টিকা সংগ্রহ হবে কোথা থেকে? কীভাবে সংগ্রহ করা হবে? কবে টিকা পাবো আমরা তার কোনো নিশ্চয়তা নাই। জনগণের সমস্যার সমাধান না করে জনগণের দৃষ্টি ভিন্নদিকে ঘোরাতে তারা এখন আবোলতাবোল বলছে। জিয়াউর রহমান তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করছে। এদেরকে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় আওয়ামী লীগ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে বিএনপির কোনো সংকট নেই। সেটা জাতির এবং দেশের সংকট।’

তিনি বলেন, ‘এখন মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, সংগ্রাম হয়েছে, তা থেকে অনুপ্রেরণা নিয়ে সংগঠিত হতে হবে। যুবক-তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যখন পুলিশ সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে সব শেষ: ফখরুল।

আপডেট সময় : ০৯:০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১