সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

নৌকার ধাক্কায় ভেঙে গেল সেই সেতু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : দীর্ঘ ২২ বছরেও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার অনুপযোগী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ-কৃষ্ণনগর খালের ওপর নির্মিত সেই সেতুটি ভেঙে গেছে।

শুক্রবার সকালে একটি ইটবোঝাই নৌকার ধাক্কায় সেতুটির মাঝখান দিয়ে পুরোপুরি ভেঙে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, নৌকাটি সকালে জেলার শাহবাজপুর ডিজিটাল ব্রিকফিল্ড থেকে ৭ হাজার ইটবোঝাই করে আখাউড়া উপজেলার ঘোলখার এলাকায় যাওয়ার পথে সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় খালে প্রবল স্রোত থাকায় মাঝি নৌকাটি নিয়ন্ত্রণ রাখতে পারেননি।

এতে নৌকাটি সেতুর পিলারে ধাক্কা লাগলে সেতুটি ভেঙে নৌকার উপরে পড়ে। এতে নৌকায় থাকা শাহবাজপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামের আব্দুল খালেক (৪৫) ও হবি (৪২) নামে দুই শ্রমিক আহত হন।

প্রতক্ষ্যদর্শী বনগজ পূবপাড়ার বাসিন্দা মো. আরমান খান বলেন, আমি দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি নৌকাটি সেতুর পিলারে ধাক্কা মারে; এতে সেতুটি ভেঙে পড়ে যায়। আমি দৌড়ে কাছে এসে দেখি নৌকায় থাকা লোকজন নৌকা থেকে বের হয়ে আসছেন।

নৌকার মাঝি মো. রফিক বলেন, আমরা শাহবাজপুর থেকে ইট নিয়ে ঘোলখার যাওয়ার পথে সেতুর নিচে আসার পর এখানে প্রবল স্রোতে পানি চাপ দিলে নৌকার মাথাটা সেতুর পিলারে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে সেতুটি ভেঙে পড়ে।

আখাউড়া উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে এলজিইডির অধীনে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থে ১২০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের সেতুটি বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী জায়গায় খালের ওপর নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার উপযোগী হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির আখাউড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ জানান, আখাউড়ার ইউএনও সাহেবের মাধ্যমে সেতুটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে পাঠানো হয়েছে।

তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরে বিস্তারিত জানাতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌকার ধাক্কায় ভেঙে গেল সেই সেতু।

আপডেট সময় : ০২:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১