সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কিশোরীকে প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি, স্বামী-স্ত্রীসহ আটক ৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: চাঁদপুরের এক কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে রাজধানী ঢাকায় নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর তাকে গণধর্ষণ করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর ঢাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

আটকরা হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার কাদির মাঝীর মেয়ে হীরা বেগম, তার ছোট বোন সোহাগী বেগম ও তার স্বামী আনোয়ার হোসেন। তাদের মধ্যে হীরা বেগম মামলার আসামী না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান তাদের আটক করেন। বুধবার এ ঘটনায় মামলা হয়। পরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, গণধর্ষণের শিকার কিশোরী মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে পুলিশের পাহারায় তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পের এক বিধবা সাংবাদিকদের জানান, শনিবার (২৮ আগস্ট) সকালে ওই কিশোরীকে পারিবারিক বিষয় নিয়ে তার মা শাসন করেন। এতে মায়ের সঙ্গে অভিমান করে ওই কিশোরী। এ সুযোগ কাজে লাগিয়ে একই এলাকার সোহাগী বেগম ও তার স্বামী আনোয়ার হোসেন ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে লঞ্চে করে ঢাকায় নিয়ে একটি পতিতালয়ে বিক্রি করে দেয়।

তিনি আরও জানান, ঢাকায় নেওয়ার পথে একই এলাকার আলী হোসেন নামে এক যুবক তাদের লঞ্চে দেখতে পান। পরবর্তীতে তিনি বিষয়টি ওই কিশোরীর পরিবারকে জানালে তারা সোহাগী বেগমের কাছে মেয়ের খোঁজ জানতে চান। কিন্তু সোহাগী বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলে ওই কিশোরীর মা সোমবার (৩০ আগস্ট) সোমবার চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার ও আসামিদেরকে আটক করে। পরে আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়।

ভুক্তভোগী কিশোরী জানান, সোহাগী বেগম তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যান। এরপর আনোয়ার হোসেন তাকে একটি প্রাইভেটকারে তুলে ধর্ষণ করেন এবং তাদের চক্রের আরো পাঁচজন সদস্যের হাতে তুলে দেন। পরে ওই পাঁচজনও তাকে নির্জন স্থানে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে ওই কিশোরী পুলিশের পাহারায় চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মামলার তদন্ত ও পাচারকারী চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোরীকে প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি, স্বামী-স্ত্রীসহ আটক ৩।

আপডেট সময় : ০৪:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১