তেঁতুলিয়ায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
- আপডেট সময় : ১১:৩২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ৭৪ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী তেঁতুলিয়ায় পালিত হয়েছে। ১ সেপ্টম্বর সকালে উপজেলা বিএনপি’র আয়োজনে ছানা হাসকিং মিল মাঠে মিলাদ মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন, সাবেক সভাপতি মহসিন প্রধান, যুগ্ম আহবায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, বিএনপি নেতা আব্দুল জব্বার, আব্দুস সাত্তার, আব্দুর রশীদ খান, ইয়াকুব আলী, যুবদল আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, ছাত্রদল আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক সবুজ প্রমূখ। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের জন্য বিভিন্ন সময়ে যারা প্রাণ দিয়েছে তাদের রুহের শান্তি কামনা করে দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


























