সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

তৃতীয় বিয়ে করছেন অপূর্ব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও আলোচনায় এসেছিলেন তিনি। এবারও আলোচনায় এ অভিনেতা। তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজে।

শোনা যাচ্ছে, তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এ অভিনেতা। মঙ্গলবার (৩১ আগস্ট) ওল্ড ডিওএইচএসের একটি বাসায় তার গায়েহলুদ সম্পন্ন হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

গুঞ্জন প্রসঙ্গে জানতে অপূর্বর ব্যক্তিগত নম্বরে মঙ্গলবার থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, শ্যাম্মা নামের প্রবাসী এক নারীকে ভালোবেসে বিয়ে করছেন অপূর্ব। শ্যাম্মা আমেরিকার নিউইয়র্ক প্রবাসী। বিয়ের জন্য সম্প্রতি ঢাকা এসেছেন তিনি। গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে শ্যাম্মার বাসাতেই।

সূত্র আরও জানায়, প্রবাসী ওই নারীর দ্বিতীয় বিয়ে এটি। আগের সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে প্রণয় গড়ে ওঠে শ্যাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এ অভিনেতা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারে ইতি টানেন অপূর্ব-অদিতি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২০২০ সালে বিচ্ছেদের খবর জানান অদিতি। অপূর্ব-অদিতি দম্পতির আয়াশ নামের একটি পুত্রসন্তান আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তৃতীয় বিয়ে করছেন অপূর্ব।

আপডেট সময় : ০৮:৪৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১