সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

পটুয়াখালীতে পেট থেকে বের করা হলো ইয়াবা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের বনানী এলাকায় পুলিশের অভিযানকালে আলামত নষ্ট করতে ইয়াবা গিলে ফেলা কাইয়ুম খানের (৪০) পেট থেকে ইয়াবা বের করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার পেট থেকে ইয়াবা বের করা হয়। পটুয়াখালী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছয় মাস আগে শহরের নতুন বাজারের একটি আবাসিক হোটেল থেকে একটি গ্রুপের সঙ্গে কাইয়ুম খানকে ৬৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল।

সোমবার (৩০ আগস্ট) তাকে আবারও আটক করতে গেলে তিনি পলিথিনে মোড়ানো ইয়াবার একটি প্যাকেট খেয়ে ফেলেন। পুলিশ দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার পেট এক্স-রে করে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হন। এরপর শুরু হয় চিকিৎসা এবং ইয়াবা বের করার প্রক্রিয়া।

আজ সন্ধ্যার দিকে তার পেট থেকে ইয়াবা বের করা হয়। গ্রেফতার কাইয়ুম খান দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে। পটুয়াখালীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরর্শেদ জানান, ছয় মাস আগে শহরের নতুন বাজারের একটি আবাসিক হোটেল থেকে তাকে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। সোমবার তাকে ধরতে গেলে তিনি ইয়াবা গিলে ফেলেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে পেট থেকে বের করা হলো ইয়াবা।

আপডেট সময় : ০৪:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১