সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিয়ে করে স্বামীকে নিয়ে হজে যাবেন আঁচল, ছাড়বেন সিনেমা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিয়ে করে স্বামীকে নিয়ে হজে যাবেন আঁচল, ছাড়বেন সিনেমা
ঢালিউডের কান পাতলেই একটা সময় শোনা যাতে চিত্রনায়ক সাঞ্জু জনের সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা আঁচল। তবে সেই প্রেম নিয়ে দুজনের কেউই মুখ খুলেননি। ইন্ডাস্ট্রিতে বেশ ভালো রটে গিয়েছিলো তাদের প্রেমকাহিনী। দুজনে একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন।

সৈয়দ অমি নামের এক গায়কের ‘ও জান রে’ গানে চলতি বছরের জানুয়ারিতে মডেল হিসেবে দেখা যায় আঁচলকে। ভিডিওটির দৃশ্যধারণ হয় গেল বছরের শেষ দিকে। সেখানেই অমির সঙ্গে হৃদ্যতা ও প্রেমের শুরু।

হঠাৎ শোনা যায়, সেই গায়ক অমিকে বিয়ে করেছেন আঁচল। দুজনে মিলে বেশ ভালোই সংসার করছেন। সেসময় কোথাও মিলছিলো না আঁচলের খোঁজ। স্বভাবতই মিডিয়াপাড়ার গসিপটি তখন আরও মজবুত হয়।

অবশেষে সেই গুঞ্জনই সতি হতে যাচ্ছে। সম্প্রতি অমিকে বিয়ে করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নায়িকা আঁচল। দেশের বেশ কিছু গণমাধ্যমের কাছে বিয়ের ব্যাপারে তিনি নিজেই তথ্য দিয়েছেন। তবে পাঁচ মাস আগে অমির সঙ্গে প্রেম বা বিয়ের বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।

আঁচল বলেন, ‘এখনও আমাদের বিয়ে হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চাই।’

গায়ক অমিও স্বীকার করেছেন আঁচলকে বিয়ের কথা। তিনি বলেন, ‘‘গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। তখন কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু।

দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। দিন-ক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই জানাবো।’

এদিকে অমি জানান, বিয়ের পর হজ করার পরিকল্পনা নিয়েছেন অমি ও আঁচল। এরপর তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। অমি মাঝেমধ্যে গান করবেন। আঁচল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে।

তার মানে দাঁড়ায়, বিয়ে দিয়েই নায়িকা জীবনের ইতি টানতে চলেছেন চিত্রনায়িকা আঁচল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে করে স্বামীকে নিয়ে হজে যাবেন আঁচল, ছাড়বেন সিনেমা।

আপডেট সময় : ০৮:৪০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১