সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরগুনার তালতলীতে ৩টি হরিণের চামড়া উদ্ধার করেছেন কোস্টগার্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)

বরগুনার তালতলীতে অবৈধভাবে শিকার করা তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। আজ বেলা ১২টায় পাথরঘাটা ও ছকিনা কোস্টগার্ড জোনের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া উদ্ধার করে।

পাথরঘাটা ও ছকিনা কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পাথরঘাটা থেকে ছেড়ে আসা এমবি পাথরঘাটা নামের একটি ছোট্ট লঞ্চে চোরা শিকারিরা তিনটি হরিণের চামড়া পাচারের উদ্দেশ্যে তালতলী নিয়ে যাচ্ছে। খবর পেয়ে পাথরঘাটা ও ছকিনা কোস্ট গার্ডের দুটি টিম জয়ালভাঙা নামক এলাকায় লঞ্চে অভিযান চালিয়ে, পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা অবস্থায় তিনটি হরিণের চামড়া উদ্বার করে। এসময় লঞ্চ যাত্রী ও লঞ্চের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে হরিণের চামড়া বহনকারীদের সন্ধান পাওয়া যায়নি বলে জানান কোষ্টগার্ড সদস্যরা।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম মো. ফাহিম জানান, পাথরঘাটা থেকে লঞ্চ যোগে তালতলীর উদ্দেশ্যে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার সাজু পিও এর নেতৃত্বে কোস্ট গার্ডের দুটি টিম বুড়ীশ্বর নদীতে জয়ালভাঙা নামক এলাকায় লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা অবস্থায় তিনটি হরিণের চামড়া উদ্বার করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং উদ্ধার হওয়া চামড়া তালতলী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনার তালতলীতে ৩টি হরিণের চামড়া উদ্ধার করেছেন কোস্টগার্ড।

আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১