সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

টানা ২ মাস পর বরিশাল বিভাগে করোনায় মৃত্যু শূন্য।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা ২ মাস পর বিভাগে মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে এলো। সর্বশেষ ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল। তবে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

একই সময়ে বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১৩ জন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন।

আজ সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়। তবে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনেই রয়েছে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩২ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৯ জন নিয়ে মোট ১৭ হাজার ৮২৬ জন, পটুয়াখালীতে নতুন ১৮ জন নিয়ে মোট ৬ হাজার ২৮ জন, ভোলায় নতুন ৪৫ জনসহ মোট ৬ হাজার ৪৪৯ জন, পিরোজপুরে নতুন ৫ জনসহ মোট ৫ হাজার ১৫৩ জন, বরগুনায় নতুন ৪ জনসহ মোট ৩ হাজার ৭১৫ জন ও ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট ৪ হাজার ৫২৭ জন রয়েছেন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪১ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪১ জনের মধ্যে দু’জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৯৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫১ জন করোনা ওয়ার্ডে এবং ৪৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১৪ দশমিক ২৮ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা ২ মাস পর বরিশাল বিভাগে করোনায় মৃত্যু শূন্য।

আপডেট সময় : ০৬:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১