সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে বলাৎকারে ব্যর্থ হয়ে শিশুকে নির্যাতন, শিক্ষক গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ২৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নিজস্ব প্রতিবেদক: বরিশালে ৮ বছরের এক শিশুকে বলাৎকারে ব্যর্থ হয়ে পাষবিক নির্যাতন করেছে একটি মাদ্রাসার হাফেজ শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা। ওদিকে নির্যাতিত শিশুকে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার। তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় থানায় মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্ত হাফেজ জোবায়ের আহম্মেদকে গ্রেফতার করে রোববার দুপুর দুইটার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, ওই মাদ্রাসায় ভর্তি করানোর পর বিভিন্ন সময়ে শিশুটিকে নির্যাতন করা হতো। সর্বশেষ মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে শিশুটির সাথে যৌন কামনা চরিতার্থ করতে মারধর করে, পশ্চাৎদেশে কামড় দিয়েছে। এছাড়া নির্যাতনে শিশুটি মলত্যাগ করে দিলে সেই মল ওই শিক্ষক শিশুটিকে দিয়ে চাটান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া শিশুটিকে পানিতে চুবানো হয়। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার বাসিন্দা রাজমিস্ত্রীর ৮ বছর বয়সী ছেলেকে ঈদুর আজহার পরে পাশের গ্রাম পূর্ব ধর্মাদী জামেউল উলুম মাদ্রাসায় হাফেজি শিক্ষার জন্য ভর্তি করান। সেখানে হাফেজি শিক্ষার দায়িত্বে ছিলেন মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকার জাগুয়া ইউনিয়নের আব্দুস সালামের পুত্র জোবায়ের আহম্মেদ।

ওই শিশুর পিতা বলেন, এর আগেও আমার ছেলেকে নির্যাতন করা হয়েছিল। কিন্তু তা বলেনি। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) আমি মাদ্রাসায় খাবার দিতে আসলে আমার ছেলে জানায় তাকে যৌন নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার পরে আমার ছেলেকে হাফেজ শিক্ষক জোবায়ের আহম্মেদ ঘুম ভাঙিয়ে বলাৎকার করার চেষ্টা করে। আমার ছেলে অস্বীকার করলে তার পশ্চাৎদেশে দুটি কামড় দেয়। পিটিয়ে আহত করে। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার পেটের উপর রেখে নির্যাতন করে। এতে ছেলে মলত্যাগ করে দিলে সেই মল হাতে দিয়ে চাটায় হাফেজ শিক্ষক জোবায়ের আহম্মেদ।

এ ঘটনা বৃহস্পতিবার আমি জানতে পারলে মাদ্রাসার সভাপতি আব্দুস সালামকে জানালে জোবায়ের ক্ষিপ্ত হয়ে ওই রাতে আরো নির্যাতন করে। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে এসে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করি।

এ বিষয়ে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৪,৫,৬ সংরক্ষিত ওয়ার্ডের ইউপি মেম্বার খাদিজা বেগম বলেন, জানতে পেরে আমি শনিবারই ঘটনাস্থলে আসি। এসে পুলিশকে খবর দেই। পুলিশ বলাৎকার চেষ্টাকারীকে গ্রেফতার করে নিয়ে গেছে। এই ঘটনার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন আর কেউ এমন ঘটনা না ঘটায়। এই বিচারের মাধ্যমে যেন অন্যদের শিক্ষা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বলাৎকারে ব্যর্থ হয়ে শিশুকে নির্যাতন, শিক্ষক গ্রেফতার।

আপডেট সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১