গৌরনদী টরকী বন্দরের ডাকাতি মামলায় রাসেল প্যাদা গ্রেপ্তার ।
- আপডেট সময় : ০৪:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ১১৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর ঐতিহ্যবাহি টরকী বন্দরে ডাকাতির ঘটনায় জড়িত টরকী বন্দর এলাকা থেকে রাসেল প্যাদা নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। টরকী বন্দরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন সাংবাদিক দের জানান, গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত রাসেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে বরিশাল আদালতে সোপর্দ করা হযেছে। ১৫ আগষ্ট রাতে টরকী বন্দরে ডাকাতির ঘটনায় বন্দরের ব্যবসায়ী ও সুন্দরদী মহল্লার গোবিন্দ সাহার পুত্র মানিক সাহা বাদি হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সোমবার দুপুরে একটি মামলা দায়ের করেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক দের বলেন, ডাকাতির ঘটনার পর পর রাসেল মিয়া গা ঢাকা দেয়। শুক্রকার এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার বরিশাল আদালতে হাজির করলে আসামিকে জেল হাজতে প্রেরন করেন।


























