সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

মাগুরায় টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাগুরায় প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) মাগুরা কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন। আটক নাজমুল হক ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর মধ্য পাড়ার নজরুল ইসলামের ছেলে।

তিনি জানান, আটক নাজমুল হক মাগুরায় কৃষি ব্যাংকের প্রধান শাখায় দ্বিতীয় মুখ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি নিজ নামে অ্যাকাউন্ট খুলে ৩৭ লাখ ৮৩ হাজার ৭৩৪ টাকা আত্মসাত করেন। বিষয়টি নিশ্চিতের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সোমবার (২৩ আগস্ট) রাতে অভিযুক্ত নাজমুল হককে আইনের আওতায় আনার সিদ্ধান্ত হয়।

ঝিনাইদহ কৃষিব্যাংক শাখা ব্যবস্থাপক মো. রুবায়েৎ হাসান জানান, অভিযুক্ত নাজমুল হক ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কৃষি ব্যাংকের ঝিনাইদহ শাখায় কর্মরত ছিলেন। এসময় ৮৫ লাখ ৮৭ হাজার ২২৫ টাকা আত্মসাত করেন তিনি। অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তদন্ত দল আসবেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বিভিন্ন শাখায় চাকরির সময়ে নিজ নামে অ্যাকাউন্ট খুলে সুবিধামতো সময়ে বিপুল অংকের টাকা আত্মসাত করেছেন নাজমুল হক। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তিনি মাগুরা ও ঝিনাইদহ শাখা থেকে পর্যায়ক্রমে এক কোটি ২৩ লাখ ৭০ হাজার ৯৫৯ টাকা আত্মসাত করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত নাজমুল হককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাগুরায় টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক।

আপডেট সময় : ০৭:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১