সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::গোপালগঞ্জে মনিরুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা জেলা বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকির কান্দি ও হরিদাশপুর গ্রামের সঙ্গে মৌলভীপাড়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ ।

এসময় মনিরুল ইসলামকে মৌলভীপাড়া ব্রিজের ওপরে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করেন। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, ঘটনা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম।

আপডেট সময় : ০৮:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১