সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ডিমলাতে এক দিনে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃগোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ

একদিনে দুই জনের লাশ উদ্ধার করেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশ। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
সোমবার দুপুরে পুর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার ও মাস্টারপাড়া এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সোমবার সকাল সাড়ে এগারটার দিকে পুর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই এলাকার নিজ বাড়ির শয়ন ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় রুমানা বেগমের(২০)। সেখানকার আব্দুল মতিনের সাথে তার বিয়ে হয় সাত মাস আগে। বর্তমানে সে ইট ভাটার শ্রমিক হিসেবে দিনাজপুরে রয়েছে। বাড়িতে কেউ না থাকার সুবাদে শয়ন ঘরে আত্মহত্যা করে রুমানা।

অন্যদিকে কলোনী বাজার টাওয়ার এলাকার নিজ বাড়ি থেকে শাহ কামাল(২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সে সেখানকার আমিন ফকিরের ছেলে। দুই সন্তানের জনক সে।

পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, মেয়েটি ৫নং ওয়ার্ডের এবং ছেলেটি ৬নং ওয়ার্ডের বাসিন্দা। ফাঁসের ঘটনা প্রকাশ হলে ডিমলায় থানায় জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে।

ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ্বদেব রায় জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলাতে এক দিনে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১