সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর-দ্বিতীয় বিয়ে, যুবক গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: লক্ষ্মীপুরের রামগতিতে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও দ্বিতীয় বিয়ের অপরাধে করা মামলায় আরিফ উদ্দিন রাসেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পূর্ব চরসীতা গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গত বছর উপজেলার চর পোড়াগাছা গ্রামের মো. রাজন আলীর মেয়ে সুরমা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন আরিফ উদ্দিন রাসেল। বিয়ের পর থেকে রাসেল নানা অজুহাতে শ্বশুর বাড়ি থেকে টাকা আনেন। সম্প্রতি ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। স্ত্রী রাজি না হওয়ায় দ্বিতীয় বিয়ের হুমকি দিয়ে মারধর করে সুরমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। গত ৫ আগস্ট রাসেল শ্বশুর বাড়িতে গিয়ে ফের যৌতুক চান। না দেওয়ায় স্ত্রীকে মারধর করে পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় সুরমা রামগতি থানায় মামলা দায়ের করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও গোপনে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর-দ্বিতীয় বিয়ে, যুবক গ্রেফতার।

আপডেট সময় : ০৪:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১