সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

জীবননগরে ৬ কেজি ৬৫৮ গ্রাম রুপার গহনাসহ ২ আসামি আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।। চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি’র অভিযানে ৬ কেজি ৬৫৮ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ দুই আসামি আটক হয়েছে। রবিবার (২২শে আগস্ট) সকালে জীবননগর বিওপি’র সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে মোঃ আনন্দ (৫০) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের ফজল করিমের ছেলে মোঃ আব্বাস আলী (৪০)।

রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর বিওপি’র হাবিলদার মোঃ শাহার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা রবিবার সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের সময় বিওপি’র সামনের চেকপোস্টে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা হাসাদাহগামী যমুনা ডিলাক্স পরিবহন বাসে তল্লাশিকালীন সন্দেহভাজন দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

এ সময় তাদের দুই পায়ের রান ও কোমড়ে ফিটিং অবস্থায় থাকা ৬টি পলিথিন প্যাকেট দ্বারা মোড়ানো ৬ কেজি ৬৫৮ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। এছাড়া তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ২ হাজার ৪০৪ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদের জীবননগর থানায় সোপার্দ করে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগরে ৬ কেজি ৬৫৮ গ্রাম রুপার গহনাসহ ২ আসামি আটক।

আপডেট সময় : ০৫:৪০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১