সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে চূড়ান্ত সিদ্ধান্ত আজ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ১৬ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে ‘কমিশন বৈঠকে’ বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আগারগাঁওয়ে ইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ সভা থেকেই ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকের এজেন্ডায় ১ জানুয়ারি ২০০৬ সাল বা তার আগে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহকরণের বিষয়টি রয়েছে।

ইসির সংশ্লিষ্টরা জানান, ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার লক্ষ্যে তথ্য নিতে চায় ইসি। আজকের সভায় এ এজেন্ডা অনুমোদন হলে ১৬ বছরের যে কেউ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি অনলাইনেও নতুন ভোটারের জন্য নিবন্ধিত হওয়া যাবে। এরপর বায়োমেট্রিক শেষ হলেই নাগরিকদের এনআইডি দেওয়া হবে।

এর আগে, করোনার টিকাদান কর্মসূচি নির্বিঘ্ন রাখার অংশ হিসেবে ইসি নাগরিকদের এনআইডি দেওয়ার আওতা বাড়িয়েছে। সরাসরির পাশাপাশি অনলাইন সেবার পরিধিও বাড়িয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় বিদ্যমান ১৮ বছরের স্থলে বয়স ২ বছর কমিয়ে ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ইসি।

ইসি জানায়, নির্বাচন কমিশন সর্বশেষ ২০১৯ সালে নাগরিকদের তথ্য সংগ্রহ করেছিল। ওই সময় ভোটার হওয়ার উপযোগী (১৮ বছর) নাগরিকের পাশাপাশি ১৬ বছর বয়সীদের (১ জানুয়ারি ২০০৪ বা তার আগে জন্মগ্রহণকারী) আগাম তথ্যও সংগ্রহ করেছিল ইসি। ২০১৯ সালে সংগৃহীত তথ্য থেকে ২০২০ সালে ৬৭ লাখ ৫৮ হাজার ৮২৫ জন এবং ২০২১ সালে ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নাগরিকের তথ্য চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশন ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন কার্যক্রমের জন্য ২ মাসব্যাপী তথ্য সংগ্রহ করতে চায়। এক্ষেত্রে তারা সম্ভাব্য সময় হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসকে বিবেচনায় রেখেছে।

পরিকল্পনা অনুযায়ী তারা আগের মতো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে না। যার কারণে তাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের দরকার পড়বে না। নাগরিকরা উপজেলা/থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নিবন্ধিত হবেন। অনলাইন/অফলাইনে আবেদন করতে পারবেন। নিবন্ধিত নাগরিক এসএমএস এর মাধ্যমে পাওয়া সময়সূচি অনুযায়ী বায়োমেট্রিক (ছবি, আঙুলের ছাপ ও চোখের মনির প্রতিচ্ছবি) তথ্য দেবেন। নিবন্ধিত সব নাগরিককে বায়োমেট্রিক ম্যাচিং হলে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

গত বছর (২০২০ সাল) নভেম্বরে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প (দ্বিতীয় পর্যায়) অনুমোদন দেয় একনেক। ওই প্রকল্পে ১০ বছর তা তদূর্ধ্ব নাগরিকদের এনআইডি দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে চূড়ান্ত সিদ্ধান্ত আজ।

আপডেট সময় : ০৫:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১