সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পরকীয়া নিয়ে বিবাদ, মুখে তালাক দেয়ায় স্বামীকে কুপিয়ে খুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পরকীয়া নিয়ে বিবাদ, মুখে তালাক দেয়ায় স্বামীকে কুপিয়ে খুন
পরকিয়ার জের ধরে ঝগড়া বিবাদের এক পর্যায়ে দুবাই প্রবাসী স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে ফেনী শহরের নাজির রোডে।

শনিবার (২১ আগস্ট) অভিযুক্ত রোকেয়া আক্তার শিউলিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‍্যাব। সেই সাথে থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে।

রোকেয়ার জবানবন্দি থেকে জানা যায়, চলতি বছরের ১৬ জুলাই দেশে আসেন দুবাই প্রবাসী মোঃ সোহেল। দেশে আসার পর থেকেই পরকিয়ার সম্পর্ক থাকার সন্দেহে তার স্ত্রী প্রায়ই তার সাথে ঝগড়া বিবাদে লেগে থাকতেন।

এ নিয়ে গত ২০ আগস্ট রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। এরপর রাত আনুমানিক একটার দিকে স্ত্রী রোকেয়া আক্তার শিউলি রান্নাঘর থেকে বটি নিয়ে সোহেলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুই শিশু সন্তান নিয়ে পালিয়ে যায়।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব তাকে আটক করে এবং তার দুই সন্তানকে আত্মীয়ের কাছে হস্তান্তর করে। এরপর র‍্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দেয় রোকেয়া।

সে জানায়, পালিয়ে যাওয়ার পর সে প্রথমে চট্টগ্রামে এবং পরে কুমিল্লার চৌদ্দগ্রামে তার চাচার বাসায় আত্মগোপনে ছিল সে।

র‍্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানিয়েছেন, আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া নিয়ে বিবাদ, মুখে তালাক দেয়ায় স্বামীকে কুপিয়ে খুন।

আপডেট সময় : ০৯:৩৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১