সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স,- ফেনীতে সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী শিউলী আক্তারকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই দম্পতির দুই সন্তানকে উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় নারায়ণকরা মাদরাসা এলাকার ছুট্টু মিয়ার বাড়ি থেকে স্বামী হত্যা মামলার আসামি শিউলী আক্তারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার ফেনী মডেল থানা-পুলিশ ফেনীর সুফি ছদর উদ্দিন সড়কে চৌধুরী সুলতানা ম্যানসনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে দুবাই প্রবাসী সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে দারোয়ানকে তার বাবা মারা গেছেন জানিয়ে দুই সন্তান নিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যান শিউলী। এ ঘটনায় শুক্রবার রাতে সোহেলের মা বাদী হয়ে শিউলি আক্তারকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, দুবাইপ্রবাসী মো. সোহেলের স্ত্রী শিউলী আক্তারকে ফেনী র‌্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী তার স্বামীকে হত্যার ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি-না, সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেফতার।

আপডেট সময় : ০৬:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১