সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: ছাত্রদল নেতা রঞ্জু গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সাতক্ষীরায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আরিফুর রহমান রঞ্জু (৪২) নামের ওই আসামিকে শুক্রবার রাতে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রঞ্জু।

ওই বছরের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়। এ সংক্রান্ত মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
হাফিজ আক্তার জানান, ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিলেন। রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সেখানে ছাত্রদলের নেতৃত্ব দিতেন।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ওইদিন হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমা বিস্ফোরণ করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।

এসময় বহরে থাকা ১৫-২০টি গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনার ১২ বছর পর ২০১৪ সালের ১৫ অক্টোবর সাতক্ষীরা আদালতে একটি মামলা করা হয়। আদালত কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করার আদেশ দেন। মামলায় এখন পর্যন্ত ২০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৫০ আসামির মধ্যে ১৫ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: ছাত্রদল নেতা রঞ্জু গ্রেফতার।

আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১