সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

কাউন্সিলর মান্না কারাগারে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ আগস্ট) র‌্যাব মান্নাকে ঢাকার আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ পাঠানোর আদেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতের নন জিআর শাখা থেকে জানা যায়, র‌্যাব তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে। পরবর্তীতে তাকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানানো হয়। এ অবস্থায় আদালত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ পাঠানোর আদেশ দেন।

এর আগে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ একটি মামলা করে। সেই মামলার দুই নম্বর আসামি শেখ সাইয়েদ আহমেদ মান্না।

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বোনের বাসা থেকে মান্নাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাক ধারীরা ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা শেখ মাসুদ আহমেদ রানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউন্সিলর মান্না কারাগারে।

আপডেট সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১